বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

জাহাঙ্গীর কবির নানক’র সাথে জেলা আ.লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার রাত ৯ টায় বাহুবলের দ্যা প্যালেস লাক্সারী রিসোর্টে নেতৃবৃন্দরা এ সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য গাজী শাহ নেওয়াজ মিলাদ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহিসহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা জানান, জাহাঙ্গীর কবির নানক আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় দ্যা প্যালেস লাক্সারী রিসোর্টে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল উদ্বোধন করবেন। এ উপলক্ষে তিনি গতকাল মঙ্গলবার বিকেলে বাহুবলের দ্যা প্যালেস লাক্সারী রিসোর্টে পৌছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com