বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোস্যাল চেইঞ্জ এর উদ্যোগে মতবিনিময় সভা

  • আপডেট টাইম সোমবার, ২৩ জুন, ২০১৪
  • ৭১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নিরাপদ সড়ক আমাদের অধিকার’ বাস্তবায়নে চাই অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোস্যাল চেইঞ্জ এর উদ্যোগে গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি, সুশিল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ ফিরোজ ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ব্র্যাক প্রধান কার্যালয়ের ম্যানেজার প্রামোটিং সেফ রোড কোডের প্রধান মোঃ মশিউর রহমান, প্রধান কার্যালয়ের সিং ম্যানেজার পাওয়ার পয়েন্ট উপস্থাপক সুবর্ণ দাউদ তোহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান চৌধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা আঃ রাজ্জাক, ওসি মোঃ লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, শ্রমিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, শ্রমিকনেতা মিন্টু চৌধুরী, রনজিত সরকার প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেন, একটা দুর্ঘটনা হতে পারে সারা জীবনের জন্য কান্না’ আমরা দুর্ঘটনায় আর কোন প্রাণ হারাতে চাই না। সড়ক নিরাপত্তায় সব সমস্যা কারো একার পক্ষে সমাধা করা সম্ভব নয়, তাই সবাইকে ঐক্যবদ্ধ হলে সড়ক দুর্ঘটনা অনেকটা রোধ করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com