রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ঠিকাদারের দায়িত্বহীনতা ॥ কিশোর শ্রমিক রুবেলের জীবন বিপন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪০৮ বা পড়া হয়েছে

নুরুল আমিন ॥ রুয়েলের স্বপ্ন কেড়ে নিলো বিদ্যুৎ। বিদ্যুৎ লাইন মেরামতকারী ঠিকাদারের দায়িত্বহীনতার কারনে দু’টো হাতই হারাতে হলো কিশোর রুয়েলকে। হাত হারানো রুয়েলের দরিদ্র পরিবারের বরণ পোষনের দায়িত্ব তার উপরই ছিলো। ঠিকাদারী প্রতিষ্ঠানের চিকিৎসায় অবহেলা রুয়েলের হাত দু’টো কেটে ফেলতে হয়েছে। এমনটাই দাবী করছেন রুয়েলের পরিবার।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগরের আব্দুর রশীদের ছেলে রুয়েল (১৪) অস্টম শ্রেণির ছাত্র। পঙ্গু রুয়েল জানায়, প্রায় তিন মাস আগে উপজেলার গাজীপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মতিন মোল্লা তাকে নতুন বৈদ্যুতিক কুটি বসানোর হেলপারের কাজে কুমিল্লার জীবন গ্রামে নিয়ে যায়। হেলপারের কাজের বদলে তাকে কুটির উপরে উঠে বিদ্যুতের তার টানতে বলে লাইনম্যান কামাল ও সুপারভাইজার আনোয়ার। এ কাজ রুয়েল করতে পারেনা বললে ঠিকাদার অকথ্য ভাষায় গালাগালি করে একরকম জোরেই তার টানার কাজ করায়। তার টানতে সময় সহসাই সে বিদ্যুৎপৃষ্ট হয়। রুয়েলের বোন সাফিয়া খাতুন বলেন, “আমার ভাই বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর ঠিকাদারের লোকজন তাকে কুমিল্লা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পরে তারা ঢাকা শেখ হাসিনা মেডিকেল কলেজে নেয়। কিন্তু আমাদের পরিবারের কাউকে বিদ্যুৎপৃষ্টের বিষয়টি জানানো হয়নি। খবর পেয়ে আমরা হাসপাতালে গেলে ঠিকাদার ও তার লোকেরা পালিয়ে যায়। পরে বিকাশের মাধ্যমে ঠিকাদার আফজাল ২৮ হাজার টাকা পাঠায় চিকিৎসার জন্য। কিন্তু এ পর্যন্ত আমার ভাইয়ের চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৪ লাখ টাকা। দীর্ঘ তিন মাস চিকিৎসা করার পর আমার ভাই রুয়েলের জীবন বাঁচলেও ঠিকাদার সময়মতো চিকিৎসা না করানোর কারণে হাত দু’টো কেটে ফেলে দিতে হয়েছে। পরবর্তীতে শায়েস্তাগঞ্জের ঠিকাদার আফজাল রুয়েলের চিকিৎসা বাবদ দুই লাখ টাকা দেয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তা দেননি। আর কোনো খোঁজখবরও রাখেননি রুয়েলের। আমার ভাইয়ের জীবনটাই শেষ হয়ে গেলো। সরেজমিন আলীনগর গ্রামে গিয়ে দেখা যায়-আলীনগর টিলার উপর নিজ বাড়ির উঠানে শুয়ে আছে রুয়েল। প্রাণবন্ত কিশোর রুয়েল যেন এখন জীবন্ত লাশ। দুই হাত হারানো জীবন তার কাছে শুধুই মরুভূমি। তবুও রুয়েলের বুক ভরা স্বপ্ন, সে লেখাপড়া করে বড় হবে।
এ ব্যাপারে ঠিকাদার আফজাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন-“আমি রুয়েলকে কাজে নেইনি, নিয়েছে মতিন মোল্লা। এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হলো ঢাকার নিকন এন্টারপ্রাইজ। আমি মিডিয়া হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও মতিন মোল্লাকে সহযোগিতা করেছি মাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com