শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

ই-সেবা এবং পাবলিক সার্ভিস ডে সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০১৪
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা ই-সেবা এবং পাবলিক সার্ভিস ডে সংক্রান্ত এক প্রেস ব্রিফিং গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে তথ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের অধীনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিউল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। এতে বক্তব্য রাখেন-হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমির হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম। স্বাগত ভাষণ দেন জেলা তথ্য অফিসার মো. মনির হোসেন। প্রেস ব্রিফিংএ ২০ জন সাংবাদিকসহ সরকারী কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।
সরকারের ই-সেবা সংক্রান্ত তথ্য ছাড়াও ডিজিটাল পদ্ধতির নানা কর্মকান্ড, মাল্টিমিডিয়া ক্লাশরুম, ইপর্চা, তথ্য বাতায়ন, ইউআইএসসি সহ নানা বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com