সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

উচ্চ শিক্ষার্থে জি কে গউছের জ্যেষ্ঠ পুত্র মঞ্জুরুল কিবরিয়া প্রিতমের কানাডা গমন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র, দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছ এবং আলহাজ্ব ফারহানা গউছ হেপীর জ্যেষ্ঠ পুত্র আলহাজ্ব মোঃ মঞ্জুরুল কিবরিয়া প্রিতম উচ্চ শিক্ষা লাভে কানাডা গমন করেছেন। তিনি গতকাল বুধবার সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। আলহাজ্ব মোঃ মঞ্জুরুল কিবরিয়া প্রিতম কানাডার সেনেকায় সেকেন্ড মাস্টার্স ইন মিডিয়েশনে অধ্যায়ন করবেন। এর আগে তিনি ৫ বছর লন্ডনে অবস্থান করে ডিপ্লোমা ইন “ল” ইউনিভার্সিটি অফ লন্ডন, ব্যাচেলর অফ “ল” (অনার্স) এলএলবি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়াড়, এলএলএম (কমার্শিয়াল “ল”) বিপিপি ইউনিভার্সিটি লন্ডন এবং বার প্রফেশনাল ট্রেনিং কোর্স-বিপিপি লন্ডন থেকে সম্পন্ন করেন। শিক্ষা জীবনে প্রিতম ১৯৯৭ সালে ঢাকার স্বনামধন্য স্কলাস্টিকা স্কুলে ভর্তি হন। ২০১৩ সালে সফলতার সাথে “এ” লেভেল সম্পন্ন করে তিনি উচ্চ শিক্ষা লাভে লন্ডন গমন করেন।
একই সাথে তার ছোট ভাই আলহাজ্ব মোঃ মাজাহারুল কিবরিয়া পুলক একই স্কুলে ১৯৯৮ সালে ভর্তি হন। ২০১৪ সালে সফলতার সাথে “এ” লেভেল সম্পন্ন করে উচ্চ শিক্ষা লাভে তিনি আমেরিকা গমন করেন। তিনি ব্যাচেলর ইন সায়েন্স (কম্পিউটার সায়েন্স) মিনিসোটা স্টেট ইউনিভার্সিটি ও মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স কেলিফোরনিয়া স্টেট ইউনিভার্সিটি আমেরিকাতে সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, প্রিতম ও পুলক হবিগঞ্জ কস্ট্রাক্টর এসোসিয়েশন এবং হবিগঞ্জ রিক্সা মালিক শ্রমিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া ও বিশিষ্ট সমাজ সেবিকা মরহুম আলহাজ্ব মঞ্জিলা বেগমের নাতি এবং সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবি মরহুম মোঃ আতিক উল্লাহ ও আলহাজ্ব আমিনা খাতুনের দৌহিত্র।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com