বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

স্বাস্থ্য সেবা খাতে বিশেষ অবদান রাখায় ॥ ৎমোতাচ্ছিরুল ইসলাম দ্বিতীয় বার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য সেবা খাতে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম দ্বিতীয় বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল সিলেট বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন। ২০২০ সনেও স্বাস্থ্য সেবা খাতে বিশেষ অবদান রাখায় মোতাচ্ছিরুল ইসলাম সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এ ব্যাপারে এফবিসিসিআই এর পরিচালক, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেন, এ অর্জন আমার নয়, উপজেলাবাসীর। এ অর্জনকে আমি উপজেলাবাসীর প্রতি উৎসর্গ করে দিলাম। তিনি বলেন, সকলের সার্বিক সহযোগিতায় আমি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই মা ও নবজাতক শিশু যাতে সু-রক্ষিত থাকে সে জন্য চেষ্টা করে যাচ্ছি। আমি চাই মা ও নবজাতক শিশুরা ভালো থাকুন, সুস্থ থাকুক। সে লক্ষ্যে আমি বিভিন্ন পরিরকল্পনা গ্রহণ করেছি। আমি যতদিন দায়িত্বে থাকবো তত দিন একজন মা ও নবজাতক চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হউক তা হতে দেবনা। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com