বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে পুলিশ সুপারের আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ

  • আপডেট টাইম বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে পুলিশ সুপারের উদ্যোগে আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএম, হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহাসড়কের কালাডুবা থেকে শুটকী ব্রীজ পর্যন্ত রাস্তার ফাকা জায়গায় কৃষ্ণচুড়া, রেইনটি কড়ই, কাঞ্চন, চাম্বল ও সুপারি গাছের প্রায় ২৫০টি গাছের চাড়া রোপন করেন। চারা রোপন শেষে পুলিশ সুপার কুরশা খাগাউড়া প্রস্তাবিত পুলিশ তদন্ত কেন্দ্রের অস্থায়ী অফিস ও ব্যারাক উদ্বোধন এবং কুরশা এলাকায় ছোট বাচ্চাদের মাঝে পড়ালেখার বই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস, খাগাউড়া ইউপি চেয়ারম্যান শাহ আরেফিন সেলিম ও সুবিদপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com