সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে টমটম চালক তাজুল হত্যার রহস্য উন্মোচন ॥ টমটমের ঘটনাকে কেন্দ্র করে শ্বাসরুদ্ধ করে হত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪১৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘটে টমটম চালনার সিরিয়াল নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে আফিল উদ্দিনের পরিকল্পনায় তার সহযোগী মিজান ১৫০ টাকায় চুনারুঘাট দক্ষিণ বাজারের স্ট্যান্ড থেকে তাজুল ইসলাম কে চান্দপুর বাজারের কথা বলে ভাড়া করে নিয়ে যায়। তাজুলকে মিজান জানায়, তার টমটমটি নষ্ট হয়ে গিলানী চা বাগানে রয়েছে। তার এ টমটমটি টেনে আনার কথা বলে তাজুল কে ওখানে নিয়ে যায়। সেখানে নিয়ে গলায় রশি বেঁেধ আফিল উদ্দিন অজ্ঞাত সহযোগীদের নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাজুল ইসলাম (১৪) কে। পরে তার টমটমের ব্যাটারি খুলে নিয়ে শায়েস্তাগঞ্জ একটি দোকানে ২২ হাজার টাকায় বিক্রি করে মিজানকে ১৯ হাজার টাকা প্রদান করে। গতকাল রবিবার সন্ধায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এর আদালতে ১৬৪ ধারায় মিজান স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। পরে রাত ৮টার দিকে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। আটককৃতরা হলেন উপজেলার কালিচং এলাকার আব্দুর রশিদের ছেলে মিজানুর রহমান ওরফে নয়ন (১৯) ও পরিকল্পনাকারী সদর ইউনিয়নের গোলগাল গ্রামের মৃত মস্তই মিয়ার ছেলে আফিল উদ্দিন (৩০)। আফিল উদ্দিন বর্তমানে পৌরশহরের চন্দনা এলাকায় বসবাস করছেন।
উল্লেখ্য, গত ২৫ জুন চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের মো: আলফু মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (১৪) ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাড়ি না ফেরায় তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেন। পরদিন ২৬ জুন সংবাদ মাধ্যমে জানতে পারেন গত ২৫ জুন বিকেল সাড়ে ৫টায় গিলানী চা-বাগানের অভ্যন্তরে গলায় রশি পেছানো মৃত অবস্থায় লাশটি পড়ে থাকে। চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে। ২৬ জুন শনিবার দুপুরে লাশের পরিচয় পাওয়া গেলে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাজুলের পিতা আলফু মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়ের ৭ দিনের মধ্যে হত্যার রহস্য উন্মোচন ও আসামীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আফিল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। চালক তাজুলের পারিবারিক সুত্র জানায়, আফিল উদ্দিন কিছুদিন টমটমের সিরিয়াল ম্যান এর দায়িত্ব পালন করাকালে সিরিয়াল নিয়ে ঘটনার প্রায় মাস খানেক পুর্বে আফিল উদ্দিনের সাথে চালক তাজুলের বাকবিতন্ডা হয়। এনিয়ে বিচার শালিশও হয়েছে। এরপর থেকে তাজুলকে হত্যা করতে পরিকল্পনা করে আফিল উদ্দিন। তাজুলের পিতা আলফু মিয়া ছেলে হত্যার সাথে জড়িতদের বিচার চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com