সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান ॥ জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় মাস্ক পরিধান না করায় এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ১৪টি মামলা ৭ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়। শনিবার (৩ জুলাই) সকালে নবীগঞ্জ উপজেলা সদরে শেরপুর রোড, ওসমানী রোড, মধ্যবাজার, কাজির বাজার, সোনাপুর, ফার্ম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
অভিযানে সহযোগীতা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন এস এম নিয়াজসহ একদল সেনা। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরী পণ্যের দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয়। কিন্তু লোকজন স্বাস্থ্যবিধি অমান্য করে বেশি সংখ্যক লোকজন এক সাথে কেনাকাটা করতে এসে দোকান গুলোতে ভীড় জমান। এদের অনেকেরই নেই মাস্ক। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৪ টি মামলা দায়ের করে ৭ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়।
অপর দিকে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সরকারী নির্দেশনা বাস্তবায়নে থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের নেতৃত্বে পুলিশও মাঠে রয়েছে। পুলিশ এ পর্যন্ত কয়েকটি টমটম গাড়ী আটক করে থানায় নিয়ে আসেন। প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানের কারণে নবীগঞ্জ শহরের বেশীর ভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com