সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শ্রীমঙ্গলে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৫৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মিজাজ মিয়া (৫০)। নিহত মিজাজ মিয়া শহরের সোনামিয়া রোডে পাহারাদারের কাজ করতেন। গতকাল শনিবার (২৬ জুন) সকাল ৮ টার দিকে শ্রীমঙ্গল শহরের মিশন রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এস আই দুর্জয় সরকার শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। নিহতের স্ত্রী মাজেদা বেগম বলেন, আমি বোনের বাসায় ছিলাম। সেখান থেকে খবর পেয়ে বাসায় এসে দেখি ফ্যানের রডের সাথে আমার স্বামী ঝুলে আছেন। তিনি বলেন, তার ধারণা তার স্বামী নিজে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। স্ত্রী বলেন, তার স্বামী খুব রাগ করতেন, কারো কথা শুনতেন না। জেদ করেই গলায় ফাঁস দিতে পারেন। নিহত ব্যাক্তির গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার জয়নগর পাড়ায়। প্রায় ৪ বছর ধরে মিশন রোডে ভাড়া থাকতেন। এবং দুই বছর ধরে পাহারাদের কাজ করছিলেন। শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে ঘটনা জানা যাবে। এ মৃত্যুর বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com