বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবল এসিআই এগ্রোভেট কোম্পানিতে ডাকাতি

  • আপডেট টাইম শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৬২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এসিআই গোদরেজ এগ্রোভেট কোম্পানিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতদল তিন সিকিউরিটি গার্ডকে মারধোর করে আহত করে নগদ টাকাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বশিনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত কোম্পানির ফেক্টরীতে এ ঘটনা ঘটে।
আহত সিকিউরিটি সদস্যরা হলেন- আজিজ (৩০), ইব্রাহিম (২৮) ও সুলতান (২৯)। তাদেরকে স্থানীয় কিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। ভুক্তভোগী কোম্পানির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৭-১৮ জনের একদল ডাকাত সিকিউরিটি গার্ড আজিজ, সুলতান ও ইব্রাহিমকে মারধের করে হাত-পা বেঁধে গেইটে চারটি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় এক ঘন্টা তান্ডব চালিয়ে নগদ ৪ লক্ষ টাকা, ফ্রিজ, কম্পিউটার, সিসি ক্যামেরা ও ফেক্টরীতে থাকা মুল্যবান জিনিসপত্রসহ ৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে বীরদর্পে চলে যায়। পরে সিকিউরিটি গার্ডরা কোম্পানির কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকালে বাহুবল-নবীগঞ্জ সার্কেল এএসপি আবুল খয়ের ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com