মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজমিরীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাকের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের বীর মুুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক (৮৫) গত মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে হবিগঞ্জ উত্তর শ্যামলীতে বার্ধক্যজনিত কারণে ম”ত্যুবরণ করেন। গতকাল সকাল ১০ ঘটিকায় সওদাগর জামে মসজিদে ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নিজ বাড়িতে দুপুর ২ ঘটিকায় নিজ বাড়িতে নেওয়া হলে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান ও আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলামের ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে একদল পুলিশের নেতৃত্বে গার্ড অব অর্নার এর মাধ্যমে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। ২য় জানাযার নামাজ শত শত মুসল্লির উপ¯ি’তিতে অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক এর ম”ত্যুতে শোক প্রকাশ করেন- হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, সাবেক কমান্ডার আলহাজ্ব মুনশী আব্দুর রহিম জুয়েল, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ প্রেসকাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, কাকাইলছেও ইউপি চেয়ারম্যান নূরুল হক ভূইয়া, কাকাইলছেও এর বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ একরাম হোসেন, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃব”ন্দ শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সাহেব মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি মেঘনা রিভারফোর্সের কোম্পানী কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর সহযোদ্ধা ছিলেন। এছাড়া যুদ্ধের সময় ১১ সেক্টরের অধীনে তোরা (ইন্ডিয়া) প্রশিক্ষণ নিয়ে ঢালু সাবসেক্টরের যুদ্ধকালীন সময়ে তিনি নেত্রকোনা, মধ্যনগর, কমলাকান্দা, তাড়াইল, কিশোরগঞ্জ, অষ্ট্রগ্রাম, আজমিরীগঞ্জসহ বিভিন্ন জায়গায় সম্মুখ যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি কাকাইলছেও মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বে মেঘনা নদীতে পাকবাহিনীর গানবোট রকেট লেঞ্জার দিয়ে ধ্বংস করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com