সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লাখাইয়ে ছাত্র ছাত্রীদের মাঝে সার বীজ ও চারা বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫১৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে ২০২০-২১ অর্থ বছরে লাখাই উপজেলা পরিষদের আয়োজনে করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের মাধ্যমে বসতবাড়ির আঙ্গিনায় ফল ও সবজি চাষের উপর ছাত্র- ছাত্রী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর পরিচালনায় প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় অতিরিক্ত পরিচালক দীলিপ কুমার, হবিগঞ্জ জেলা উপ পরিচালক মোঃ তমিজ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপজেলার ৪০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার, বীজ ও চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com