বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানের সন্ধান চেয়ে হবিগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানের সন্ধান চেয়ে হবিগঞ্জে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় হবিগঞ্জ টাউন হলের সামনে হবিগঞ্জের তরুণ সমাজ এ মানববন্ধন করে। মাওলানা আবু বক্কর ও হবিগঞ্জ “ল” কলেজের ছাত্র মোঃ মঞ্জুরুল আলম খাঁন তুহিন এবং বৃন্দাবন সরকারী কলেজ ছাত্র নাকিবুর রহমানের সঞ্চালনায় এবং রাজন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রশাসন যদি গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে এবং প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখে তাহলে তাঁকে খোজে বের করা সম্ভব হবে’। এ সময় বক্তারা প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা রেখে আবু ত্বহা আদনানকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান। বক্তব্য রাখেন, এস.এম কিবরিয়া, মুফতি শিপন আহমেদ, মাওলানা নাসির উদ্দিন খাঁন, হাসনাইন ইনু, ইরফান মুন, তুর্কি ও নাহিদ হাসান সৃজন, মোবাশি^র হক রাজ প্রমূখ। উল্লেখ্য, গত ১০ জুন রংপুর থেকে আবু ত্বহা আদনান ঢাকার উদ্দেশ্যে রওনা হলে তিনি নিখোজ হন। এর পর থেকে আর তাঁর ‘খোঁজ মিলছে না’ বলে জানিয়েছে তাঁর পরিবার। একই সঙ্গে তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজও নিখোজ রয়েছেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com