সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী সাব্বির হোসেন ও রোকন হাকিমকে প্রেসক্লাবের সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে যুক্তরাষ্ট্রস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েল ফেয়ার সোসাইটি’র সভাপতি মোঃ সাব্বির হোসেন এবং হবিগঞ্জ জেলা ওয়েল ফেয়ার সোসাইটি অব ইউএসএ-এর যুগ্ম সাধারণ সম্পাদক ও হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রোকন হাকিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাতে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাকক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিম। নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ¦ সাইফুল জাহান চৌধুরী, এ টি এম সালাম, মুরাদ আহমদ, নির্বাহী সদস্য ফখরুল আহসান চৌধুরী, এম মুজিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, সদস্য মোঃ আলাউদ্দিন, আবু তালেব, সলিল বরন দাশ, জাকির হোসেন চৌধুরী, মোজাহিদ আলম চৌধুরী প্রমূখ। বক্তারা বলেন, যারা সাত সমুদ্র তের নদীর ওপারে থেকেও এলাকার মানুষের সুখ দুঃখের কথা চিন্তা করেন তাদের কথা মানুষ চিরদিন মনে রাখবে। যুক্তরাষ্ট প্রবাসী দুই সহোদর তাদের পিতার নামে গঠিত হাকিম ফাউন্ডেশনের পক্ষ থেকে নবীগঞ্জের বিভিন্ন এলাকার কন্যাদায়গ্রস্থ পিতার কন্যার বিবাহে আর্থিক সহযোগিতা, আর্সেনিকমুক্ত পানিপানে টিউবওয়েল প্রদান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করায় তারা আজ সর্বত্র প্রশংসনীয়। এ সময় সংবর্ধিত ব্যক্তিগন নবীগঞ্জ প্রেসক্লাবের জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভাশেষে সংবর্ধিত ব্যক্তিদের মাঝে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com