বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই-এমপি মজিদ খান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. আব্দুল মজিদ খান মহোদয় বলেছেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। খেলাধুলা শারীরিক সু¯’তা ও মনের প্রফুল্লতা বাড়িয়ে আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ কাজেকর্মে সহায়ক ভূমিকা পালন করে। গতকাল বুধবার বিকেলে বানিয়াচং উপজেলার দড়ওয়া খেলার মাঠে আয়োজিত ‘এমপি আব্দুল মজিদ খান ফুটবল টুর্ণামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, যান্ত্রিক জীবনের বেড়াজালে আবদ্ধ হয়ে আমরা খেলাধুলা করি না। শারীরিক পরিশ্রমজনিত কোন কাজ করি না। কিন্তু আমাদের জন্য এটা জানা অত্যন্ত জরুরি যে জীবনের অসংখ্য ক্ষেত্রে খেলাধুলা ও শারীরিক পরিশ্রম গুরুত্ব বয়ে আনতে পারে। সতেজ ও প্রাণবন্ত থাকতে খেলাধুলা কাজে দেয়, ফলে শরীর ভাল থাকে। সুস্থ দেহ কাজেকর্মে উদ্দীপণা ও তেজস্বতা এনে দেয়। বিভিন্ন ধরনের খেলাধুলায় যুক্ত থাকলে তা দেহের পেশীশক্তির গঠনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলায় অংশ নিলে, হাঁটাচলা করলে পেশী মজবুত ও কর্মম হয়, দেহের শক্তিবৃদ্ধি পায়।
কাটখাল গ্রামের বিশিষ্ট মুরুব্বি সাবেক মেম্বার আব্দুর রহমান’র সভাপতিত্বে ও পুকড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোফাচ্ছল হোসেন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক জিপি এডভোকেট মো. আফতাব উদ্দিন, পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, ৯নং পুকড়া ইউপির বীট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত মঈনউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আফরোজ মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মোছাব্বির মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত দাশ, দড়ওয়া গ্রামের যুব সংঘের সভাপতি এসডি সুমন দাশ প্রমুখ। খেলায় দড়ওয়া এসডি একাদশ টিমকে ১ গোলে হারিয়ে অলফ্রেন্ড একাদশ বিজয়ী হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com