শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বানিয়াচং থেকে অপহরণের ৩ দিন পর কিশোরী উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থেকে অপহৃত স্কুল ছাত্রীকে নারায়নগঞ্জ থেকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
র‌্যাব সূত্রে জানা যায়, ডাক্তার ছেলের সাথে বিয়ে দেবার কথা ফুসলিয়ে বানিয়াচঙ্গের মিয়াখানী মহল্লার শামীম মিয়া (২২) ও স্ত্রী তন্নী আক্তার (১৯) গত ৩ জুন বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লার খালেদ হাসান মিলুর কন্যা রিতু আক্তার (১৩) কে অপহরণ করে। পরে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন উত্তর মাসাবো এর মোঃ আমিনুল ইসলাম ভূইয়ার বাড়ির ভাড়াটিয়া ঘরে রিতুকে নিয়ে যায়। অনেক খোজাখুজির পর না পেয়ে রিতুর পিতা খালেদ হাসান মিলু গত ৬জুন বানিয়াচং থানায় জিডি করেন। এর প্রেক্ষিতে মোবাইল টেকিং এর মাধ্যমে অবস্থান নির্ণয় করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জুন প্রায় ৩ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিঃ এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার উত্তর মাসাবো মোঃ আমিনুল ইসলাম ভূইয়া এর বাড়ির ভাড়াটিয়া তন্বী আক্তার (১৯) কে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপহৃত রিতু আক্তার (১৩) কে উদ্ধার করা হয়।
অপহরণকারী তন্বী আক্তার জানায়, তার স্বামীর প্ররোচনায় সে রিতুকে অপহরণ করে। ডাক্তার ছেলের সাথে রিতুকে বিয়ে দেয়ার কথা বলে ফুসলিয়ে অপহরণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com