রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের ঘরবাড়ি পরিদর্শনে বামজোট নেতৃবৃন্দ

  • আপডেট টাইম শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে প্রতিপক্ষের লাগিয়ে দেয়া আগুনে ১৪টি পরিবারের ভূস্মীভূত ঘর-বাড়ি পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা গণতান্ত্রিক বামজোট নেতৃবৃন্দ। ওই সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন ও তাদের দুঃখ-দুর্দশার চিত্র প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ উক্ত ন্যাক্কারজনক ও বর্বরোচিত ঘটনার তদন্তসাপেক্ষে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি দাবী জানান।
গতকাল শুক্রবার (৪ জুন) বিকেলে বামজোটের সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্ময়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ নেতা এডভোকেট জিলু মিয়া, ডাঃ সুনীল রায়, বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম, প্রগতিশীল সাংবাদিক মুজিবুর রহমান ও স্থানীয় রইছগঞ্জ বাজারের সভাপতি বিশিষ্ট মুরুব্বি জনাব আব্দুল আওয়াল। উল্লেখ্য, গত ৩০ মে নবীগঞ্জে নোয়াগাঁও গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ১৪টি পরিবারের ঘর-বাড়িতে আগুন লাগিয়ে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয় প্রতিপক্ষের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com