রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

ফুটবলে ‘কিক’ করে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট’-এর উদ্বোধন করলেন ডিসি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুর্ধ্ব-১৭ (বালক) ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুর্ধ্ব-১৭ (বালিকা) উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ও ফুটবলে ‘কিক’ করে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও পৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভুমি কর্মকর্তা মাসফিকা হোসেন, ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি সালেহ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মহিউদ্দিন চৌধুরী ফারভেজ, ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ প্রমূখ। এতে অন্যান্যের মধ্যে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনি খেলায় অংশ নেন রিচি ইউনিয়ন ও পইল ইউনিয়ন। খেলায় রিচি ইউনিয়ন ৩-১ গোলে জয়লাভ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com