বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে পুকুরের মাটি ধ্বসে শ্রমিক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের অলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে মাটি ধ্বসে নায়েব হোসেন (১৭) নামের প্রাণ কোম্পানীর এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল অপতৎপরতা চালায়। তবে গতকাল বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাওসার আহমেদ তুরন লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নায়েব অলিপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র ও প্রাণ আরএফএল কোম্পানীর শ্রমিক। জানা যায়, গত বুধবার বিকেলে কোম্পানী থেকে ছুটি নিয়ে গোসল করতে পুকুরে যায়। পুকুরে নামার সময় মাটি ধ্বসে তার মাথার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় একটি মহল পুলিশকে না জানিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
ওসি অজয় চন্দ্র দেব জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com