সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে বাংলা টিভির জন্মদিন পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৬৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটার মাধ্যমে জন্মদিন পালিত হয়েছে। গতকাল বুধবার (১৯ মে) রাত ৮ টায় বানিয়াচং প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি মোসাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের সঞ্চালনায় এক জমকালো আয়োজনের মাধ্যমে জন্মদিন পালিত হয়।
বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি আল আমিন খানের আমন্ত্রনে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন। ওসি (তদন্ত) প্রজিত কুমার, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, মখলিছ মিয়া, আনোয়ার হোসেন, শেখ নুরুল ইসলাম, জসিম উদ্দিন, আতাউর রহমান মিলন, তাওহিদ হাসান, মাজহারুল ইসলাম অপু, আলমগীর রেজা, শাহ সুমন, রাজিব, এসকে রাজ, শিশির, সুজন মিয়া প্রমূখ। জন্মদিনের অনুষ্ঠানে অতিথিরা বাংলা টিভির সফলতা কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসংগতি লেখনীর মাধ্যমে তুলে ধরেন। আইনশৃংখলা বাহিনীকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় সাংবাদিকরা যেন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা অব্যাহত রাখেন সেই আহবান জানান অতিথিরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com