শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

নবীগঞ্জে ইমাদ কোম্পানিতে গভীর রাতে চুরি সংঘটিত

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুন, ২০১৪
  • ৫৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আউশকান্দি কিবরিয়া সড়কের দেওতৈল আবাসিক এলাকায় ইমাদ ফুড কোম্পানিতে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে। ওই রাতে চোরেরা কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে একটি ১০০ সিসি ওয়ালটন মোটরসাইকেল, ২জন কর্মচারির ২টি মোবাইল ফোন, নগদ ৭হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ইমাদ কোম্পানির পরিচালক আব্দুর রহিম চুরির ঘটনা স্বীকার করে তিনি বলেন, গভীর রাতে চোরেরা হানা দিয়ে কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘর থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। তবে, সাংবাদিকদের এ সংক্রান্ত সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান আব্দুর রহিম। উল্লেখ্য, বছরের পর বছর ধরে দেওতৈল আবাসিক এলাকায় একটি বিল্ডিং ভাড়া নিয়ে তৈল, আটা, ময়দা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি প্রসাধনি সামগ্রীর কারখানা স্থাপন করে বাজারজাত করে আসছে ওই ইমাদ কোম্পানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com