সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে বজ্রপাতে ২ নারীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৫ মে, ২০২১
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ধানের খলায় কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কিশোরীসহ দুই নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৫টার দিকে পৃথক দুটি স্থানে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-উপজেলার বলাকিপুর গ্রামের অর্জুন রবি দাসের মেয়ে করমতী রবি দাস (১৬) ও হাসানপুর গ্রামের জ্যোতিষ সরকারের স্ত্রী লক্ষীরাণী সরকার (৪১)।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বোরো ধানের খলায় কাজ করছিলেন নিহত করমতী ও লক্ষীরাণী। এক পর্যায়ে বজ্রপাত ঘটলে দুইজনই ঘটনাস্থলে নিহত হন। তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। নিহত পরিবার দুটিকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com