রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে হামলা ও সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ৫ মে, ২০২১
  • ৫৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নে কুর্শি গ্রামে জোরপূর্বক ধান কাটাকে কেন্দ্র করে হামলায় মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের ৪ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। হামলা করে ধান লুট করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে কুর্শী গ্রামের মোঃ মানজার শিকদার মালিকাধীন ফসলি জমির ধান জোরপূর্বক কেটে নেয় একই এলাকার কথিপয় ব্যক্তি। ধান কাটতে বাধা দেয়ায় জমির মালিক মানজার শিকদার (২৬), তার মামা সাজ্জাদুর রহমান (৪৮), শাহ শামীম মিয়া (৫০) ও মাসেদা বেগম (৫০) কে নবীগঞ্জ উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই আবু সাঈদ। এ সময় হামলাকারীরা ধান নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ধানগুলো স্থানীয় লোকজনের জিম্মায় রেখে আসেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com