শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা ফুটবল এসোসিয়েশনের জরুরী সভা আমার হবিগঞ্জ পত্রিকায় মিথ্যা সংবাদের নিন্দা ও কলি, রাসেল ও সাইদুরের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবী

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৫৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এর এক জরুরী সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জালাল ষ্টেডিয়ামে এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ লাল মিয়া, মোহাম্মদ সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মাহফুজুর রহমান খোকন, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সদস্য নুরুল হক, মোঃ আব্দুল হান্নান, শেখ উম্মেদ আলী শামীম, এস এম আব্দুর রউফ মাসুক, ফারুক আহমেদ, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ আজিজুর রহমান ফয়সল প্রমুখ।
সভায় হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের প্রধান পৃষ্টপোষক সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় একের পর এক মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করায় উক্ত সংবাদে ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়ে ওই পত্রিকার প্রকাশনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানানো হয়।
এছাড়া হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার ও অবৈধ মাদক ব্যবসা বন্ধের দাবীতে গত ১৯ এপ্রিল শহরের নোয়াবাদ মাঠে হবিগঞ্জ সচেতন নাগরিক সমাজ আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় পুলিশ এ্যাসল্ট মামলা ও বিতর্কিত আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাস গুপ্তের দায়েরকৃত মামলায় সিলেট বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজলে রাব্বী রাসেল এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ক্রিকেট দলের অধিনায়ক মোঃ সাইদুর রহমানের উপর মামলা দায়েরের প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com