রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বানিয়াচঙ্গে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১০

  • আপডেট টাইম বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪১২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার প্রথমরেখ গ্রামে বিরোধপূর্ণ বসত ভিটার দখল নিয়ে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। নিহত হোসেন আহমদ (৬০) এর লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আহতরা গ্রেফতার এড়াতে পালিয়ে বিভিন্ন ফার্মেসিতে চিকিৎসা নেয়ার খবর পাওয়া গেছে। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, একটি বিরোধপূর্ণ বসতভিটার দখল নিয়ে গতকাল বিকেলে ওই গ্রামের শেলু মিয়া ও জাকির মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল বিনিময় হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই হোসেন আহমদ নিহত হন। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com