বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট টাইম বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৬৩৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে মিলনগঞ্জ বাজার নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তালেব উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ থেকে সিএনজি যোগে হবিগঞ্জ যাবার পথে ওই দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের ইমামবাঐ গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও শালিস বিচারক তালেব উদ্দিন জরুরী কাজে নবীগঞ্জ থেকে সিএনজি যোগে হবিগঞ্জ যাবার পথে মিলনগঞ্জ বাজার নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। এতে তালেব উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার রাত ১০ টায় জানাযার নামাজ শেষে দাফন করার কথা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com