বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে লকডাউন নিশ্চিতকরণে চতুর্থ দিনেও উপজেলা প্রশাসনের অভিযান

  • আপডেট টাইম রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪৪২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১৭ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবপুর উপজেলার বুল্লা বাজার, বানেশ্বর বাজার এবং নোয়াপাড়া বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালন, রমজানে বাজার মনিটরিং এবং সরকারি নির্দেশনা পালনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৮ অনুযায়ী ১০টি মামলায় ৩ হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করা, রমজানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করার পরামর্শ প্রদানের পাশাপাশি ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। প্রশাসন কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এককভাবে জনগণকে সচেতন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা সচেতন হবো। দয়া করে করোনা নিয়ে সরকারি নির্দেশনা নিয়ে উপহাস না করে নিজেরা সচেতন হোন। আপনার সচেতনতায় হয়তো বেঁচে যাবে অনেক প্রাণ। তিনি জানান অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com