সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জ রেড ক্রিসেন্টের উদ্যোগে কর্মহীন ও অসহায় ৩শ পরিবারে ইফতারী বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৪৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ করোনায় ক্ষতিগ্রস্থ, কর্মহীন ও অসহায় প্রায় ৩শ পরিবারের মাঝে রান্না করা খাবার ও ইফতারী বিতরণ করেছে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার ও বৃহস্পতিবার দু’দিন ব্যাপী শহরের শায়েস্তানগর, রাজনগর, মাস্টার কোয়ার্টার, গোসাই নগরসহ বিভিন্ন এলাকায় এ ইফতারী ও খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট-এর সেক্রেটারী আতাউর রহমান সেলিম। এ সময় তিনি বলেন, গত বছর করোনা শুরু থেকে আমরা সাধারন মানুষের পাশে ছিলাম, বর্তমানেও তাদের পাশে আছি। রেড ক্রিসেন্ট সোসাইটি এবারও গত বছরের ন্যায় অসহায়, দরিদ্র, ঋষি পরিবার, হরিজন ও রবিদাসসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশে থেকে কাজ করছে। লকডাউন চলাকালীন সময় পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট-এর কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান শামীম, শফিকুজ্জামান হিরাজ, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, আজীবন সদস্য ফেরদৌস আহমেদ, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিট এর যুব প্রধান আশীষ কুমার কুরি, সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাসসহ সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com