সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে নতুন আরো ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। গত ৭ দিনে হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৭জন নারী-পুরুষ। আর ওই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ২৬ জন। বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব দেখার পর থেকে এ আক্রান্ত হচ্ছে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল জানান, গতকাল হবিগঞ্জে নতুন করে আরো ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সংখ্যাও এ যাবৎ কারের মাঝে সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে ১৬ জন হবিগঞ্জ সদর উপজেলার, ১ জন বাহুবল উপজেলার, ৩জন নবীগঞ্জ উপজেলার, ২ জন চুনারুঘাট উপজেলার ও ৪ জন বানিয়াচং উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০১ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭২১ জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল বলেনম করোনায় আ্ক্রান্তের সংখ্যা হবিগঞ্জ জেলায় বেড়েই চলেছে। এ অবস্থায় তিনি প্রত্যেকে নিজেকে সুরক্ষার জন্য লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com