বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের ৫ সদস্যের মৃত্যুকালীন সহযোগিতার চেক হস্তান্তর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৪৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ মটর মালিক গ্রুপের প্রয়াত পাঁচজন সদস্যের পরিবারের নিকট তাঁদের মৃত্যুকালীন সহযোগিতার চেক হস্তান্তর করা হয়েছে। গত রবিবার বেলা ১২টায় প্রতিটি পরিবারকে এক লাখ করে মোট পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছে।
হবিগঞ্জ পৌর বাস টার্মিনালস্থ মটর মালিক গ্রুপের কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়। প্রয়াত বাস মালিকদের পরিবারের সদস্যরা নেতৃবৃন্দের কাছ থেকে চেক গ্রহণ করেছেন। অনুষ্ঠানে মনিরুর রহমান লিটন, হাজী জিতু মিয়া, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, হান্নান চৌধুরী, শহিদুল আলম রুবেল, জাহির মিয়া, আনোয়ারুল ইসলাম আনু, দিদার মিয়া, আব্দুল ওয়াহাব বাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com