বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি লোক সমাগম তুলনামূলক কম দোকানপাঠ আংশিক বন্ধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৪৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জেও শুরু হয়েছে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন। গতকাল সোমবার থেকে এই লকডাউন শুরু হয়। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান খোলা রাখা, লোক চলাচলের কথা বলা থাকলেও তা অনেকটাই কার্যকর হচ্ছে না। লকডাউন চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করার দায়ে ৫ জনকে ১ হাজার ৩শত টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন। এদিকে সন্ধ্যা ৬ টার পর শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায় বেশীর ভাগ দোকান পাট খোলা রয়েছে। মাস্ক বিহীন প্রচুর লোক সমাগম শহরে। এমন ঢিলে ঢালা লকডাউনে মহামারি করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করা আদৌ সম্ভব কি না এমন প্রশ্ন তোলেছেন বিষেজ্ঞরা। এমন দৃশ্য উপজেলার সর্বত্র। স্বাস্থ্যবিধি না মেনে আপন গতিতে চলছে সাধারন মানুষ। অপর দিকে সরকারের দেয়া ৭ দিনের লকডাউনের প্রথম দিনে তা কার্যকর করতে মাঠে পুলিশের তেমন ভুমিকা লক্ষ্য করা যায়নি। উপজেলা প্রশাসনও কিছু সময় মোবাইল কোর্ট পরিচালনা করে আর বের হতে দেখা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com