মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে মাদকসেবী পুত্রকে ১ বছর কারাদন্ড দিল ভ্রাম্যমান আদালত

  • আপডেট টাইম সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪৪৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে ইয়াবাসেবনকালে জাকির হোসেন (২৭) নামে যুবককে আটক করেছে পুলিশ। আটক মাদক সেবী মোড়াকরি গ্রামের মোঃ সাঈদ মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা জানায়, আটক জাকির হোসেন মাদক সেবন করে তার বাবা মাকে অত্যাচার করত। বিভিন্ন সময় মাদকের টাকার জন্য ঘরের মালামাল বিক্রি করে দিত, তারা বাধা দিলে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করত। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন অভিযানে সহায়তা করেন লাখাই থানা এসআই মিজানুল হকসহ একদল পুলিশ। অভিযানকালে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা এবং ইয়াবা সেবনের সরজ্ঞামসহ জাকির হোসেনকে হাতেনাতে আটক করে। উপস্থিত প্রতিবেশীরা জানান, ইতি পূর্বে অনেক সময় ইয়াবা সেবনের জন্য টাকা জাকির হোসেন তার মা-বাবা এবং পরিবারের অন্যান্যদের উপর অত্যাচার করত। আটকের পর জাকির হোসেন মা নিজেই ঘটনার সত্যতা তুলে ধরেন এবং নিজ পুত্ররের বিরুদ্ধে স্বাক্ষী প্রদান করেন। বিষয়টি আমলে নিয়ে নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় অভিযুক্ত জাকির হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১শত টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এ বিষয়ে নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com