বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে শান্তিপূর্ণ হরতাল পালিত

  • আপডেট টাইম সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের সর্বত্র শান্তির্পূন ভাবে হেফাজতে ইসলাম ও ইসলামী দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। তবে কোন ধরনের সংঘাত বা সংর্ঘষের ঘটনা ঘটেনি। তবে পুলিশ ছিল সব্বোর্চ সর্তক অবস্থায়।
রোববার সকাল থেকে হেফাজতে ইসলাম ও ইসলামী দলগুলোর নেতাকর্মী এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরের বাসষ্টেশন ও মুক্তিযোদ্ধা চত্ত্বরসহ বিভিন্ন স্থানে অবস্থান করে বিক্ষোভ মিছিল করে। এছাড়া উপজেলার অভ্যান্তরীন সড়ক গুলোর বিভিন্ন স্থানে হরতালকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। সকাল থেকেই রাস্তায় কোন যানবাহন চলাচল করেনি। তবে বিকাল ৪টার পর থেকে কিছু কিছু যানবাহন চলাচল করতে দেখা যায়। ঢাকা-সিলেট সড়কে হেফাজতে ইসলাম ও ইসলামী দলগুলোর নেতাকর্মীরা যোহরের নামায আদায় করেন। এছাড়া মৌজপুর এলাকায় মাদ্রাসার ছাত্ররা রাস্তা দখল করে শুক্রবারে নিহতের আতœার মাফফেরাত কামনায় কোরআন তেলোয়াত করেন। হরতালের কারনে উপজেলার মনতলা বাজারের অধিকাংশ দোকান দুপুর পর্যন্ত বন্ধ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com