সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

টমটম নবীগঞ্জের বিষফোড়া

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অবৈধ টমটম আর অটোরিকশার কারণে যানজট কবলে পড়ে ভোগান্তির শহরে পরিণত হচ্ছে নবীগঞ্জ। আর এতে জনগণের নাভিশ্বাস উঠলেও কমানোর কেউ নেই। পৌরবাসীর সেবার নামে অনুমোদন দেয়া এবং অনুমোদনের বাহিরে টমটম ও অটোরিকশা এখন শহরবাসীর জন্য বিষফোড়া হয়ে দাড়িয়েছে। নবীগঞ্জ পৌর কর্তৃপক্ষ চলাচলের জন্য টমটম, অটোরিকশা ও হাতল রিকশাসহ সব মিলিয়ে হাজার দেড় এক অনুমোদন দিলেও অবৈধ টমটম নিয়ন্ত্রণ করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। শহরে চলাচল করছে এর কয়েকগুণ বেশী টমটম ও অটোরিকশা। নিয়ম অনুযায়ী শহরে রিকশা, ঠেলাগাড়িসহ ছোট যানবাহন চলাচলের অনুমোদন দেয় পৌরসভা এবং ভাড়াও তারা নির্ধারণ করে। কিন্ত টমটমের ক্ষেত্রেই ভিন্ন চিত্র। এছাড়া মাথা ছাড়া দিয়ে উটেছে এসব টমটম ও অটোরিকশা। টমটমের রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৫ শত টাকা। অটোরিকশার রেজিস্ট্রেশন ফি ১৫ শ ৫০ টাকা। প্রতি বছরই পৌরসভা প্রায় ৩ হাজার প্লেইট তৈরী করে থাকেন। কিন্তু রেজিস্ট্রেশনের আওতায় আসে প্রায় ১২/১৫শ। বাকী কয়েক হাজার অটোরিকশা ও টমটম অবৈধভাবেই শহরে চলাচল করছে। নবীগঞ্জ শহরের চৌরাস্তার মোড় থানার পয়েন্ট, জুয়েল ম্যানসনের সামনে, শেরপুর রোডস্থ মালিক টাওয়ারের সামনে অবৈধ ভাবে গড়ে উটেছে টমটম ষ্ট্যান্ড। বিশেষ করে থানার পয়েন্টে একটি শক্তিশালী প্রভাবশালী মহল সিন্ডিকেট করে রাস্তার উভয় পাশে টমটম রেখে যানজটের সৃষ্টি করছে। ওই সিন্ডিকেট পৌরসভার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে নিজেদের মতো করে চলাচল করছে। যদিও পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। জাতীয়ভাবে যখন সারাদেশে গণপরিবহণের ভাড়া বাড়ানো হয় তখন ওই সিন্ডিকেটটি নবীগঞ্জের মতো ছোট শহরেও টমটম ও অটোরিকশার ভাড়া তাদের ইচ্ছা মাফিক আদায় করছে। ফলে যাত্রীদেরও হয়রানী বাড়ছে। কিন্তু গত বছরের ১ সেপ্টেম্বর থেকে যখন জাতীয়ভাবে গণপরিবহনের ভাড়া কমিয়ে পূর্বের ভাড়া বহাল করা হয় তখনও কিন্তু নবীগঞ্জ শহরের অটোরিকশা ও টমটমের ভাড়া না কমিয়ে তাদের মতো করেই নিতে থাকে ওই সিন্ডিকেটটি। ওই সিন্ডিকেট একটি মনগড়া সমিতি গড়ে তুলে এবং নিজেদের মনগড়া মতো ভাড়ার তালিকা করে। অনুসন্ধানকালে জানা যায়, নবীগঞ্জ পৌর শহরে ২০০৯-২০১০ইং হইতে পরিবেশে বান্ধব নামে পরিচিত ব্যাটারী চালিত অটোরিকশা, টমটম, চলাচল শুরু হওয়ার পর থেকে একটি চক্র, গরিব বেকার যুবকদের সহজ মূল্যে কেনা টমটম-কে চাঁদাবাজির সহজ উপায় হিসাবে ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। জানা যায়, ঐ চক্রটি বিগত ১০ বছর যাবত ১/২ হাজার অটোরিকশা, ৭/৮ শত টমটম শহরে চলাচলের সুবাদে, স্বার্থলোভী চাঁদাবাজ বাহিনীর দ্বারা মনগড়া অবৈধ সংগঠনের নামে, বিভিন্ন ভাবে হাতিয়ে নিচ্ছে এসব টাকা। লাইনে নতুন টমটম ভর্তি ফি এর নামে নেয়া হচ্ছে ৪/৫ হাজার টাকা। এছাড়া ওই চক্র অবৈধ ষ্ট্যান্ড তৈরী করে ম্যানাজার বসিয়ে টমটম ঠিপ প্রতি ১০/২০ টাকা করে আদায় করা হয়। এতে দৈনিক ওই চক্রের আয় হয় ১ হাজার থেকে ১৫ শত টাকা। অবৈধভাবে গড়ে উটা এসব ষ্ট্যান্ডের কারনে শহরের যানজট ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অপর দিকে বিদ্যুৎ দিয়ে টমটম, অটোরিকশা চার্জ দেয়ার কারনে প্রচুর বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। এতে লোডশেটিংসহ বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। এদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে শহরের যানজট লাঘব হবে না বলে দাবী করেছেন সুশীল সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com