শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৫৩৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টায় ১৫নং পৈলারকান্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শ্রীমঙ্গলকান্দী গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঐ গ্রামের দিনমজুর রমীজ আলীর ১৪ বছরের স্কুল পড়ুয়া কিশোরী কন্যা প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়। এ সময় একই এলাকার রমজান আলীর পুুত্র আয়ূব আলী (৩২)ও মৃত আজিদ মিয়ার পুত্র হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র সুহেল মিয়া (২২) মুখে চাপ দিয়ে জোরপূর্বক একটি হাওরের পরিত্যক্ত নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে দু’জন মিলে কিশোরীকে ধর্ষণ ও মারপিট করে পালিয়ে যায়। পরে কিশোরীর শোর চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিক বিথঙ্গল ফাঁড়ি ইনচার্জ জাকির হুসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিঢে ধর্ষককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেন এবং ভিকটিমকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান। রাত ১টার দিকে অপর ধর্ষক সুহেলকেও গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ফাঁড়ি ইনচার্জ জাকির হুসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ওই স্কুল ছাত্রী বিথঙ্গল এর একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে অধ্যায়নরত ছিল। আটক সুহেল ঐ ছাত্রীকে প্রাইভেট পড়াতো বলে জানা গেছে। এ ঘটনায় স্কুল ছাত্রী বাবা রমিজ বাদী হয়ে ১১ মার্চ বৃহস্পতিবার আটক ২ জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (মামলা নং ৮,তারিখ ১১.৩.২১) দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com