বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাইপাস সড়ক থেকে ইয়াবা ব্যবসায়ী আলমগীর গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৮৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলা ধুলিয়াখাল রায়ধর বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরব আলী ওরফে আলমগীর (৩৮) কে বিপুল ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এর দিক-নির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৭ টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরতলীর গোপায়া ইউপির ধুলিয়াখাল-রায়ধর বাইপাস সড়ক অভিযান চালিয়ে আলমগীর ১২০ পিস মরণ নেশা ইয়াবাসহ আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চট্টগ্রাম জেলার জাহাঙ্গীর নামের আরেক মাদক ব্যবসায়ী। আটককৃত মাদক ব্যবসায়ী হল:- সদর উপজেলার রায়ধর গ্রামের মৃত হামিদ উল্লাহ্ পুত্র মাদক ব্যবসায়ী আরব আলী ওরফে আলমগীর (৩৮)। জেলা গোয়েন্দার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। হবিগঞ্জ জেলা থেকে মাদক পুরোপুরিভাবে নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com