বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম জামিনে মুক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ফেরদৌস আলম মিথ্যা মামলায় ১০ দিন কারভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ জজ কোর্টে ফেরদৌস আলমের পক্ষে জামিন প্রার্থনা করেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূরুজ্জামান।
উল্লেখ্য, গত ১ মার্চ চেয়ারম্যান ফেরদৌস আলম নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। তখন কোর্ট ফেরদৌস মিয়াকে জামিন না দিয়ে হাজতে প্রেরণ করেছিলেন। স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে আমাকে দূরে রাখার হীন উদ্দেশ্য নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে ওয়াহিদ হত্যা মামলার তদন্তকারী সংস্থা সিআইডিকে ব্যবহার করে চার্জশীটে আমার নাম অন্তর্ভূক্ত করে। অথচ ওয়াহিদ হত্যাকান্ডের ঘটনায় বাদীর দায়ের করা মামলা ও পরবর্তীতে তদন্তকারী সংস্থা পিবিআই’র চার্জশীটে আমার নাম ছিল না। কিন্তু আমার জনপ্রিয়তায় ইষার্ন্বিত হয়ে একটি পক্ষ অহেতুকভাবে ওয়াহিদ হত্যাকান্ডে আমার নাম জড়িয়ে সামাজিকভাবে হয়রানির পায়তায় লিপ্ত রয়েছে। তার বিরুদ্ধে করা এ অন্যায়ের বিচার ভোটের মাঠেই দিবেন বলে ফেরদৌস আলম জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com