শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি

  • আপডেট টাইম বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। বিশেষ করে বানিয়াচং, বাহুবল, নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত ভোররাতে জেলার বিভিন্ন স্থানে ঝড়-হাওয়ার সাথে প্রায় ২ ঘণ্টা বৃষ্টি হয়। এর মধ্যে ৭ মিনিট শিলাবৃষ্টি পড়ে। শিলাবৃষ্টির আঘাতে মাটির সঙ্গে নুয়ে পড়েছে উঠতি ফসল গম, মসুর ডাল, ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধানসহ বিভিন্ন ফসল ও সবজি। এদিকে ফসলের পাশাপাশি বাগান এলাকার কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক অসহায় পরিবারের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে হঠাৎ শুরু হওয়া এই শিলাবৃষ্টি ৭-৮ মিনিট স্থায়ী হয়। হবিগঞ্জ সদর উপজেলার আইয়ূব আলী বলেন, বোরো ফসল রোপণ মাত্র শেষ হয়েছে। এখন শিলা বৃষ্টিতে তেমন একটা ক্ষতি হবে না। যদি কয়েকদিন পর আবার শিলাবৃৃষ্টি হয়, তবে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। নবীগঞ্জের ইমামবাড়ী এলাকার এক কৃষক জানান, শিলাবৃষ্টিতে মাঠের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক বিঘা জমিতে মসুর ডাল ও গম চাষ করেছেন। মসুর ডাল ওঠানোর সময় হয়ে এসেছে। হঠাৎ শিলাবৃষ্টির কারণে সব ডাল ঝরে গেছে।
কৃষকরা জানায়, ঝড় ও শিলাবৃষ্টিতে মাঠের সব ধরনের ফসলের ক্ষতি হয়েছে। মাঠ থেকে ফসল আর বাড়িতে নেওয়ার মতো নেই। অনেকে দাবি করছেন, এ ধরনের ঝড় ও শিলাবৃষ্টি বিগত ২৫-৩০ বছরেও দেখেননি। কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) নয়ন মনি সূত্রধর জানান, শিলাবৃষ্টিতে বাহুবলে সবজির কিছু ক্ষতি হয়েছে। তবে অন্যান্য জায়গায় তেমন ক্ষতি হয়নি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তমিজ উদ্দিন খান জানান, এ শিলাবৃষ্টিতে কৃষকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com