বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ধর্ষণ মামলায় প্রবাসীর কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ধর্ষণ মামলায় ইউসুফ আলী নামের এক প্রবাসীকে কারাদ- দিয়েছেন আদালত। হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মুহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী আসামিকে ৭ বছরের কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুইমাসের কারাদ- দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া। পেশকার মোঃ ফজলু মিয়া জানান, ১৯৯৮ সালের ২০ আগষ্ট নবীগঞ্জ উপজেলার বহরপুর গ্রামের এক নববধূকে লন্ডন প্রবাসী ইউসুফ আলী ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে নবীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। ঘটনার এক সপ্তাহ পর পুলিশ ওই আসামিকে ধৃত করে কোর্টে প্রেরণ করলে সে জামিনে মুক্তি পায়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর মামলাটি ঝুলে থাকে। এক কোর্ট থেকে অন্য কোর্ট পেরিয়ে বাদি বিচারের আশা প্রায় ছেড়ে দেন। অবশেষে বিজ্ঞ বিচারক ২০১৯ সালে মামলাটি দায়িত্ব পান এবং ১৪ ফেব্রুয়ারি এ রায় প্রদান করেন। এ সময় আসামি পলাতক ছিল। এরপর স্বাক্ষি প্রমাণ শেষে আসামিকে এ দ-াদেশ দেন। এতে বাদি পক্ষ খুশি হয়েছে। এতোদিন পর এসে বিচার পেয়েছে। পলাতক আসামি ইউসুফ আলী বহরপুর গ্রামের সফাত উল্লার পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com