শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পথসভায় ব্যারিস্টার শেখ ফজলে নাঈম আতাউর রহমান সেলিমকে নির্বাচিত করলে হবিগঞ্জ শহর হবে সিলেট বিভাগের মডেল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। তিনি বাঙালিকে মর্যাদাশীল জাতির মর্যাদা এনে দিয়েছেন। এই অগ্রগতি নেপথ্যের অগ্রভাগে দেশের যুব সমাজ। যুব সমাজকে তিনি যুব শক্তিতে রূপান্তর করেছেন। হবিগঞ্জ পৌরসভা নির্বাচনেও একজন যুবনেতাকে মেয়র পদে নৌকা দিয়েছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্য হিসেবে আমি বলতে চাই; আতাউর রহমান সেলিমকে পৌরসভার মেয়র নির্বাচন করলে হবিগঞ্জ শহর হবে সিলেট বিভাগের মডেল।
গতকাল বুধবার সন্ধ্যায় বেবীস্ট্যান্ড মোড়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের নৌকার সমর্থনে আয়োজিত এক পথসভায় তিনি প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। ব্যরিস্টার নাঈম আতাউর রহমান সেলিমের কাজে নিজে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির ও মশিউর রহমান চপল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুকিত চৌধুরী, উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, কার্যনির্বাহী সদস্য গাজী মোহাম্মদ শাহেদ, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, নূরুল ইসলাম নূরু মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com