মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পুরাতন ফৌজদারি আদালত প্রাঙ্গণে পচাঁবাসি খাবার বিক্রি

  • আপডেট টাইম বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন ফৌজদারি আদালত এলাকায় বিভিন্ন রেস্তোরায় পচাঁবাসি খাবার বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এসব খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আদালত এলাকা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু এখানে খোলা আকাশের নিচে পচাঁবাসি খাবার বিক্রির ফলে মানুষের ক্ষোভের শেষ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবি ও তাদের সহকারীরা দীর্ঘদিন ধরে মহরার লাইব্রেরী সংলগ্ন ছাপটা ঘর তৈরি করে আনোয়ার মিয়া ও হাসান মিয়া এসব পচাঁবাসি খাবার বিক্রি করছে। খাবারের মধ্যে রয়েছে ভাত, তরকারি, সিঙ্গারা, পরোটা, পুরি, সুজি ইত্যাদি। আরও অভিযোগ রয়েছে এসব খাবার তৈরির উপকরণ পাশের পুকুরের ময়লা পানিতে ধুয়া হয়। অনেক সময় দেখা যায় এসব ঢাকনাবিহীন থাকে। আর এগুলোর উপর মশা, মাছি বসে। আইনজীবি সমিতির পক্ষ থেকে বারবার নিষেধ করার পরও আদেশ অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাবার দেদারছে বিক্রি করছে আনোয়ার ও হাসান মিয়া। প্রতিদিন গ্রামগঞ্জ থেকে সহজ-সরল বিচারপ্রার্থীরা এসে ক্ষুদা নিবারণে এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক লোকই এসব অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। এ বিষয়ে এনডিসি শাহ জহুর হোসেন জানান, মহামারী করোনার মাঝে এমনিতেই রোগ বালাই দেখা দিচ্ছে। আবার পঁচাবাসি খাবার বিক্রির ফলে রোগ বালাই দেখা দিবে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন জরুরি ভিত্তিতে। অপরদিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানান, বিষয়টি আমার জানা ছিল না। তবুও আপনার মাধ্যমে জেনেছি। অচিরেই সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com