শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশের বাড়ীতে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের বাসিন্দা সৈয়দ মুজিবুর রহমান পলাশ নামের এক ডাক্তারের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। তার বাড়ি থেকে নির্মাণ সামগ্রী চুরি হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় এজাহার দিলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, কিশোরগঞ্জ মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক মুজিবুর রহমান পলাশের গ্রামের বাড়ি ধল থেকে গত ৩০ জানুয়ারি একদল দুর্বৃত্ত তার বাড়ির নির্মাণের সামগ্রী রড, সিমেন্ট, পুকুরে মাছসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে জানতে পারেন একই গ্রামের রজব আলীর পুত্র কদর আলী ও মৃত রশিদ মিয়ার পুত্র সানু মিয়াসহ ৪/৫ জন লোক এসব মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি বাদি হয়ে ৩১ জানুয়ারি সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন। তিনি বলেন, এজাহার দায়েরের পরও কোনো ব্যবস্থা নেয়নি। এতে তিনি আশাহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com