শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চেক ডিজঅনার মামলায় নবীগঞ্জের লন্ডনী হেলাল চৌধুরীর ১ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ১১৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একটি চেক ডিজঅনার মামলায় হেলাল উদ্দিন চৌধুরী নামে এক ব্যক্তিকে ১ বছরের শস্ত্রম কারাদন্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ ১ম আদালত এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ শহীদুল আমিন গত ১১ জানুয়ারী এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন চৌধুরী নবীগঞ্জ উপজেলার গাবদেও গ্রামের আব্দুর রউফ চৌধুরী ওরফে সুরুজ মিয়ার পুত্র।
মামলা সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের দক্ষিণ অনন্তপুর এলাকার খন্দকার আব্দুল বারীর ছেলে লন্ড অবস্থান করায় সেখানে দন্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন চৌধুরীর সাথে পরিচয় হয়। সে সুবাধে খন্দকার আব্দুল বারীর নিকট থেকে হেলাল উদ্দিন চৌধুরী ১০ লাখ কর্জ নেন। উক্ত কর্জ নেয়া টাকা পরিশোধের জন্য দন্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন চৌধুরী ২০১৭ সনের ৪ ডিসেম্বর এবি ব্যাংক হবিগঞ্জ শাখার (চেক নং-১৭৯৮৪৬) ১০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। চেকটি ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় ২০১৮ সনের ২৩ জানুয়ারী চেকটি ডিজঅনার হয়। পরে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। ২০১৮ সনের ১১ ফেব্রুয়ারী নোটিশ গ্রহণ করলেও তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের কোন ব্যবস্থা করেননি। ফলে খন্দকার আব্দুল বারী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে খন্দকার আব্দুল বারী ইন্তেকাল করায় তার স্ত্রী জাহানারা বেগম মামলা পরিচালনা করেন। মামলা স্বাক্ষ্য প্রমাণে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক মোহাম্মদ শহীদুল আমিন গত ১১ জানুয়ারী অভিযুক্ত হেলাল উদ্দিন চৌধুরীকে উপরোল্লিখিত দন্ড প্রদান করেন। রায় প্রদান কালে দন্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন চৌধুরী পলাতক থাকায় গ্রেফতার কিংবা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণের দিন থেকে সাজার মেয়াদ গণনা করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com