বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে এক রশিতে গলায় ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ডানকান ব্রাদার্সের মালিকানাধিন লষ্করপুর চা বাগানের ফাঁড়ি চা বাগান কাপাই চা বাগানে প্রেমিক-প্রেমিকা এক দড়িতে (রশি) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার বিকেল ৫টায় তারা আত্মহত্যা করলে পুলিশ রাত সোয়া ৮টায় লাশ উদ্ধার করে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক জানান, চুনারুঘাট উপজেলার কাপাই চা বাগানের চা শ্রমিক সুমি ভৌমিক (১৮) এর সাথে একই বাগানের শ্রমিক জহর লাল মুন্ডার প্রেম ছিল। গত ১৫দিন আগে জহর লাল মুন্ডা তার প্রেমিক সুমিকে বাড়িতে নিয়ে আসে এবং স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে থাকে। তবে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেনি। বুধবার বিকেলে তারা জহর লাল মুন্ডার বাড়ির তীরের সাথে একটি রশিতে ঝুলে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, এখনো কোন কারণ পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে কারন জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com