শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জে চলছে তীব্র শৈত্য প্রবাহ ॥ বিপর্যস্ত জনজীবন

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৪১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর ও অন্যান্য শ্রমজীবি লোকজন। এছাড়াও ঠা-ার কারণে বৃদ্ধি পাচ্ছে নিউমোনিয়া,সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। শীতের কারণে দুই দিন ধরে কাজে বের হন না অনেকে। বিকালের দিকে বের হলেও তখন কাস্টমার পাওয়া যায় না। তীব্র শীতের কারণে প্রয়োজনীয় কাজ ছাড়া কোনও মানুষ বাসা বাড়ি থেকে বের হচ্ছে না। এতে করে জীবন দুর্বিসহ হয়ে উঠছে।’ ইতোমধ্যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে দুই নবজাতকের মৃত্যু হয়েছে এবং ভর্তি হয়েছে শিশু ও বৃদ্ধসহ প্রায় অর্ধশতাধিক রোগী। জানা যায়, প্রচ- শীতের কারণে ভোরবেলা জমিতে কাজ করতে কষ্ট হচ্ছে শ্রমজীবি মানুষের। অনেক শ্রমিক শীতের কারণে কাজ করতে চাচ্ছেনা। অনেক কষ্ট করেও জমির কাজের জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না।
হবিগঞ্জ সদর হাসপাতালে শিশুকে নিয়ে চিকিৎসা করাতে আসা কয়েকজন রোগীর স্বজনরা বলেন, প্রচ- শীতের কারণে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। তবে হাসপাতালে রোগীর সংখ্যা বেশি হওয়ার কারণে মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। হবিগঞ্জ জেলার সিভিল সার্জন জানান, হাসপাতালের চিকিৎসকদের শীতে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ধরনের চিকিৎসার অবহেলা বা গাফিলতি যেন না হয় সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com