শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাংলা একাডেমী ইউকের উদ্যোগে কার্ডিফে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখি মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪
  • ৬২৮ বা পড়া হয়েছে

কার্ডিফ থেকে বদরুল মনসুর ॥ মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের মাটিতে নবপ্রজন্মের সামনে বাঙালি জাতির কৃষ্টি-সাংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে বাংলা একাডেমী ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে চলছে। বৃটেনের ওয়েলসে রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ শহরের কমিউনিটি সেন্টারে গত ১ জুন রোববার বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে নানা স্টলের সমাহার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা একাডেমী ইন ইউকের উদ্যোগে বৈশাখি মেলা উদযাপন করা হয়।
20140525_144531বাংলা একাডেমী ইউকের প্রতিষ্ঠাতা পরিচালক মুনিরা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আলহাজ আলী আহমদ, কাউন্সিলর দিলওয়ার আলী, কাউন্সিলর আইওলা গর্ডন, কমিনিউটি সংগঠক ও সাংবাদিক মনসুর আহমদ মকিস, মহিলা নেত্রী জেসমিন চৌধুরী, জালাল চৌধুরী আবেদ, শেখ জাসমিন, রোকশানা বেগম, বাবলিন মল্লিক, বনানী সিনহা, আব্দুল কাদির, শিউলি বেগম প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বৃটেনের জনপ্রিয় শিল্পী লাবনী বড়ূয়া সবুজ, হাবিব বাপ্পু আমিন, বনানী সঙ্গীত পরিবেশন করেন।
আমন্ত্রিত অতিথিরা স্পনসার ও বাংলা একাডেমীর শিশু শিল্পীদের মধ্যে সদন বিতরণ করেন।
মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে বৃটেনের সর্ব প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি, ডেইলি সিলেট ডট কম, মৌলভীবাজার ডট কম ও মৌলভীবাজারের সাপ্তাহিক মৌমাছি কণ্ঠ।
অনুষ্ঠানে সকল বক্তারা এই অভুতপূর্ব অনুষ্ঠানের জন্য বাংলা একাডেমী ইউকের ভূয়শী প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com