শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরীর নিন্দা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ নতুন বাজার মোড়ে পেট্রোল বোমা বিষ্ফোরণের ঘটনায় সাবেক এমপি শেখ সুজাত মিয়া, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরীসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০জন নেতাকর্মীকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তালহা। তিনি গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন-আওয়ামীলীগ প্রার্থী ও তার লোকজন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে প্রশাসনকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে তুলছেন। নবীগঞ্জ নতুন বাজার মোড়ে পেট্রোল বোমা বিষ্ফোরনের সাথে প্রকৃতভাবে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। তিনি বলেন, আওয়ামীলীগ এর সমাবেশ শেষ হবার পর পরিকল্পিতভাবেই বিএনপির নেতাকর্মীদের ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। তিনি বলেন- বিএনপির হাতে পুলিশ নেই, সন্ত্রাসী নেই। আমাদের আছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও নবীগঞ্জ বিএনপি নেতা কর্মীদের আছে বুকে মনোবল এবং ভোটারদের প্রতি আস্থা। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট হলে ১৬ জানুয়ারি ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থেকে জনগণের ভোটের অধিকার নিশ্চিতে কাজ করার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com