সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

পেট্টোল বোমা বিস্ফোরণের ঘটনায় নবীগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলীর মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরী। গতকাল রাত সাড়ে ১০ টার দিকে এই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে ছাবির আহমদ চৌধুরী অভিযোগ করে বলেন, শান্তির শহর নবীগঞ্জ যখন পৌর নির্বাচনকে কেন্দ্র করে উৎসবে রূপ নিচ্ছে। তখন প্রতিন্দ্বন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী নানা অপতৎপরতা চালিয়ে নির্বাচনী পরিবেশকে উত্তাপ্ত করে তুলেছেন। তিনি আচরণ বিধি লঙ্ঘনসহ অবৈধ প্রভাব বিস্তারের অপচেষ্টা চালাচ্ছেন। রাহেল মানুষের কাছ থেকে সাড়া না পেয়ে কেন্দ্রীয় নেতাদের এনে আমার বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে পথসভার বহর একটি যানজটের সৃষ্টি করেন। এতে কে বা কাহারা একটি ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় আমি, আমার কর্মী সমর্থকদের জড়িত সন্দেহে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক। বিস্ফোরণের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান মেয়র ছাবির চৌধুরী।
তিনি নির্বাচনী প্রচারণায় হয়রানি ও একজন কর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ১৬ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট দেয়ার আহবান জানান বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছাবির আহমদ চৌধুরী। বিএনপির সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com