শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আজমিরীগঞ্জে মানব পাচারকারী আজমানকে জেল হাজতে প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪২৫ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে মানব পাচার মামলায় গতকাল সোমবার অভিযুক্ত ফেরারী আসামী মোঃ আজমান মিয়া (৫৫) হাজির হলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের করা হয়েছে। আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাজীব আহমেদ তালুকদার এ আদেশ প্রদান করেন। মামলার বিবরনে জানা যায়, উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের মৃতঃ হাছেন আলীর পুত্র মানব পাচারকারী মোঃ আজমান মিয়া একই ইউনিয়নের উমেদনগর গ্রামের বাবুল মিয়ার পুত্র শাকিল মিয়া (২০) কে বিদেশে ভাল রোজী রোজগারের প্রলোভন দেখিয়ে আশ্বস্ত করেন। এ সময় আজমান মিয়া জানায় শাকিল কে সৌদি আরবে পাঠাতে ৫ লক্ষ তেষষ্ট্রি হাজার টাকা লাগবে। এতে শাকিলের ববা বাবুল মিয়া রাজী হয়ে আজমান মিয়ার কথামত প্রথমে পাসপোর্ট সহ গত ১১/১২/১৭ইং তারিখে ৫০ হাজার টাকা ও ৪/৪/১৮ ইং তারিখে সাড়ে ৪ লাখ টাকা প্রদান করার পর গত ১০/৬/১৮ তারিখে বাবুল মিয়ার পুত্র শাকিল মিয়া(২০) কে সৌদি আরবে পাঠায় আজমান মিয়া। এ সময় আরো ৬৩ হাজার টাকা ঢাকা প্রদান করার পর ফ্লাইট দেয় সৌদি আরবে। সৌদি যাওয়ার পর থেকে শাকিল মিয়া কে কোম্পানির লোক রিসিভ করতে আসেনি। এতে শাকিল মিয়ার মানবতার জীবন যাপন করতে থাকে। এ ব্যাপারে শাকিল মিয়ার পিতা বাবুল মিয়া গত ৭/৮/১৮ইং তারিখে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে ৫ জন কে আসামি করে মামলা দায়ের করলে আসামী আজমান মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com